Header Ads

Header ADS

আই পি এল এ ডি ভিলিয়ার্স ঝড়ে হেরে গেল দিল্লি ডেয়ারডেভিলস।



গতকাল ভারতবাসী আবার একবার ডি ভিলিয়ার্স  ঝড় উপভোগ করল। প্রতিপক্ষ বোলারদের নিয়ে ছেলেখেলা করে কঠিন টার্গেটকে সহজে রূপান্তর করল আফ্রিকান এই ব্যাটিং জিনিয়াস।

গতকাল আইপিএল এ মুখোমুখি হয়েছিলো গৌতম গাম্বীরের দিল্লি ডেয়ারডেভিলস এবং বিরাট কোহলির রয়েল চ্যলেঞ্জার বাঙ্গালুর। প্রথমে ব্যাট করতে নেমে রিশাভ পান্ত (৮৫) এবং সেয্যাশ আয়ারের (৫২) রানের অসাধারণ দুটি ইনিংসের উপর ভর করে ১৭৪ রানের বড় চ্যলেঞ্জ ছুঁড়ে দেয় দিল্লি ডেয়ারডেভিলস।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই মনন ভোরার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাঙ্গালুর। এরপর কুইন ডি কক আর ভিরাট কোহলি মিলে ২০ রান যোগ করলেও আউট হয়ে যান ডি কক।শুরু হয় ডি  ভিলিয়ার্স অধ্যায়। অধিনায়ক কে সাথে নিয়ে ৬৩ রানের ঝুটি গড়ে তুলেন, তারপর আবার ছন্দপতন। অধিনায়ক ফেরত গেলে একাই নিজের কাধে দায়িত্ব তুলে নেন তিনি।

কোরি এন্ডারসন এবং মানদ্বীপ সিং কে নিয়ে ঝুটি গড়ে দলকে জয় উপহার দিয়ে মাঠ ছাড়েন এই ক্রিকেটার। মাত্র ৩৯ বলে ৯০ রানে অপারজিত থাকেন তিনি। বিশাল বিশাল ৫টি ছক্কার সাথে ১০টি চার মারেন মারকুটে এই ব্যাটসম্যান।

No comments

Theme images by Ollustrator. Powered by Blogger.