Header Ads

Header ADS

কোপা দেল রে’তে চ্যাম্পিয়ন বার্সালোনা।



চ্যাম্পিয়ন লিগ থেকে বিদায় নেবার পর বার্সা সমর্থক রা একেবারে মনমরা হয়ে গিয়েছিল। তাদের সেই দুঃখ কিছুটা হলেও দূর হয়ে গেল কোপা দেল রে কাপের শিরোপা জেতায়।

প্রতিপক্ষ শক্তিশালী সেভিয়াকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে ৩০ তম কোপা দেল রে কাপের শিরোপা জিতল বার্সালোনা। একই সাথে প্রথম দল হিশেবে টানা চারবছর এই শিরোপা জেতার রেকর্ড গড়ল আনের্স্তা ভাল্ভার্দের শিষ্যরা।

এদিন যেন প্রতিজ্ঞাবদব হয়েই মাঠে নেমেছিলেন বার্সা। মাত্র ১৪ মিনিটের মধ্যে লুইস সুয়ারেজের অসাধারণ এক গোলে এগিয়ে যায় বার্সা।৩ মিনিট পড়ে বার্সালোনাকে ২-০ গোলে এগিয়ে দেন লিওনেল মেসি। জর্দি অ্যালবার ব্যাকহিল থেকে গোল করেন তিনি। এই গোলের দ্বিতীয় ফুটবলার হিসেবে কোপা দেল রে কাপে টানা ৫টি ফাইনালে গোল করার রেকর্ড করলেন তিনি। এর আগে তেলেমা জারা এই রেকর্ড করেছিলেন।

২-০ গোলে এগিয়ে যাবার পর আক্রমণের মাত্রা আরও বাড়িয়ে দেয় বার্সা। ৪০ মিনিটে ম্যাচের ৩য় গোলটি করেন আবার লুইস সুয়ারেজ। প্রথমার্থে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।

বিরতির পর ও বার্সা তার স্বভাব সুলভ খেলা চালিয়ে যায়। ৫২ মিনিটে মেসির কাছ থেকে বল পেয়ে গোল করেন আন্দ্রে এনিয়েস্তা। বার্সার হয়ে এটি তার শেষ ফাইনাল ম্যাচ। ৬৯ মিনিটে ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কুতিনহো পেনাল্টি থেকে গোল করলে বার্সা ৫-০ গোলে এগিয়ে যায়। এরপর আর কোন পক্ষ গোল করতে পারেনি।

No comments

Theme images by Ollustrator. Powered by Blogger.