নতুন প্রেমে মজেছেন বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া
পরিনীতি চোপড়া বলিউডের অন্যতম একজন জনপ্রিয় অভিনেত্রী। পর্দায় সদা লাস্যময়ী
এই অভিনেত্রী বর্তমানে ভারতীয় প্রথম নারী হিসেবে ট্যুরিজম “ ফ্রেন্ড অব অস্ট্রেলিয়া “র ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর
হিসেবে কাজ করছেন। এ কাজের সুবাদে এর মধ্যে তিনি তিনবার অস্ট্রেলিয়া ভ্রমন করেছেন।
সেখানেই তিনি প্রেমে পড়েছেন বলে গুঞ্জন ওঠে।
অবশ্য
কোন পুরুষের প্রেমে নয় সেখানকার প্রকৃতির প্রেমে পড়েছেন তিনি। বর্তমানে
অস্ট্রেলিয়ায় থাকা এই বলিউড অভেনেত্রী জানান, মেলবোর্নের খাবার, সংস্কৃতি, শিল্প, প্রাকৃতিক
সৌন্দর্য সবকিছুর প্রেমে পড়েছেন তিনি। এখানকার সবকিছু এত সুন্দর যে প্রেমে না পরে
উপায় নেই বলে মনে করেন তিনি।
শুধু
তাই নয়, এই অভিনেত্রী মনে করেন “ পৃথিবীর
সবচেয়ে বাসযোগ্য যায়গা হিসেবে মেলবোর্ন কে ভোট দিয়ে মানুষ কোন ভুল করেনি বরং তাদের
সাথে আমি সম্পূর্ণ একমত। তিনি আরও বলেন এখানকার সবকিছুই সুন্দর তবে এর মধ্যে আমি ইয়ারা
ভ্যলিতে ঘুরতে ও ফিলিপ আইল্যান্ড পেঙ্গুইন প্যারেড দেখতে খুব ভালোবাসি।
পরিনীতি
চোপড়া বর্তমানে “নমস্তে ইংল্যান্ড” ছবিতে কাজ করছেন। এই ছবিতে তার বিপরীতে অভিনয়
করছেন অর্জুন কাপুর।

No comments