বড় পর্দায় আবার একসঙ্গে সঞ্জয় দত্ত এবং মাধুরী দীক্ষিত।
অনেক দিন বিরতির পর আবার একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন
মুন্না ভাই এম বি বি এস খ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত এবং বলিউডের ধাক ধাক খ্যাত
মাধুরী দীক্ষিত। অনেক দিন ধরেই বলিউডে গুঞ্জন শোনা যাচ্ছে পরিচালক করন জোহরের হাত
ধরে বড় পর্দায় আবার জুটি হয়ে কাজ করতে যাচ্ছেন তারা।
নব্বই দশকের বলিউডের জনপ্রিয় নায়িকা ছিলেন মাধুরী
দীক্ষিত। অসংখ্য ব্যবসা সফল ছবি উপহার দিয়ে ভক্তদের মধ্যে আলাদা যায়গা করে
নিয়েছিলেন এই অভিনেত্রি।তার অভিনয় প্রতিভা, হাসি,কথা,গান এবং নাচ ভক্তদের মধ্যে এক
অন্য রকম শিহরন তৈরি করত।
অন্য দিকে সঞ্জয় দত্ত বলিউডের জনপ্রিয় অভিনেতা। তিনি ও
প্রচুর দর্শক প্রিয় ছবি উপহার দিয়েছেন বলিষ্ঠ এই অভিনেতা।পর্দায় এই দুইজন এর আগে
খলনায়ক, সাজন এর মত দর্শকপ্রিয় ছবিতে জুটি বদ্ধ হয়েছিলেন।
বড় পর্দার মত ব্যাক্তিজীবনেও এই দুজন এক সময় প্রেমে
মশগুল ছিলেন। কিন্তু তাদের এই সম্পর্কের অবসান ঘটে ১৯৯৩ সালে মুম্বাই হামলায় সঞ্জয়
দত্ত জড়িয়ে পরলে। এরপর আর তাদের একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি।
তবে এবার আবার দর্শকরা তাদের পর্দায় রসায়ন দেখতে পাবেন
বলে মনে করা হচ্ছে। কারন, বলিউডের অন্যতম শীর্ষ প্রযোজক করন জোহর প্রযোজিত ড্রামা
ঘরনার মুভি “কলঙ্ক” তে তারা আবার একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। ২০১৯ সালের ১৯শে
এপ্রিল ছবিটি মুক্তি পেতে পারে বলে শোনা যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করে প্রযোজক করন
জোহার এক টুইট বার্তা প্রকাশ করেন।
এই ছবিতে আরও অভিনয় করতে যাচ্ছেন আলিয়া ভাট, সোনাক্ষী
সিনহা, আদিত্য রয় কাপুর, বরুণ ধাওয়ান। ১৯৪০ সালের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে “কলঙ্ক”
সিনেমাটি, পরিচলনা করবেন অভিষেক বর্মণ।

No comments