Header Ads

Header ADS

মা হতে চলেছেন বলিউড তারকা ইলিয়েনা ডি’ক্রুজ



ইলিয়েনা ডি ক্রুজ বলিউডের অন্যতম একজন জনপ্রিয় অভিনেত্রী। দক্ষীনি সিনেমার এই অভিনেত্রী তামিল ছবি দিয়ে যাত্রা শুরু করলেও এখন তাকে বলিউড ছবিতেও নিয়মিত পাচ্ছে দর্শকরা। বরাবরই তিনি তার ভক্তদের রহস্যের মধ্যে রাখতে ভালোবাসেন। সম্প্রতি তার ইন্সটাগ্রামে পোস্ট করা একটি ছবি নিয়ে নতুন ভাবে আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী।

ছবিতে ইলিয়েনাকে একটু স্থুল দেখানোয় অনেকেই মনে করছেন মা হতে চলেছেন এই অভিনেত্রী। অনেকেই তাকে সরাসরি প্রশ্ন করেছেন,” আপনি কি অন্তঃসত্ত্বা? কেউ কেউ তো ব্যাপারটা নিশ্চিত হবার আগেই তাকে শুভকামনা পর্যন্ত জানিয়েছেন।জল এত দূর গেছে যে ভারতের বেশ কিছু গণমাধ্যম এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

এখানে উল্লেখ্য ইলিয়েনা ডি ক্রুজের সাথে অস্ট্রেলিয়ার আলকচিত্রী অ্যান্দ্রু নিবোনের প্রেমের সম্পর্ক অনেকদিনের। আনুষ্ঠানিক বিয়ের ঘোষণা না দিলেও দুজনে একই ছাদের নিচে থাকছেন অনেক দিন দরেই। এমনকি গত বছর নিজের পোস্ট করা একটি ছবিতে তিনি নিবোন কে স্বামী হিসেবে পরিচয় দেন যদিও এর বেশি এ নিয়ে কেউ মুখ খুলেন নি।

তবে এবার অন্তঃসত্ত্বা হবার ব্যপারে মুখ খুলেছেন এই অভিনেত্রী। অনেকটা ঘুরিয়ে ঘুড়িয়ে গত শনিবার নিজের ইন্সটাগ্রাম আইডিতে দুটি ছবি পোস্ট করেন। একটি রঙিন ছবি প্রকাশ করে তিনি লিখেছেন,” ভালো জিনিস গ্রহণ করুন, আর মন্দ জিনিস বর্জন করুন।“ এরপর অন্য একটি সাদাকালো ছবি পোস্ট করে লিখেছেন, “ অন্তঃসত্ত্বা নই।“

            

No comments

Theme images by Ollustrator. Powered by Blogger.