এবার লাইফ ইন আ মেট্রো ছবির সিকুয়েলে দেখা যাবে পরিনীতি চোপড়াকে
আজ থেকে প্রায় ১১ বছর আগে বলিউডে মুক্তি পেয়েছিলো “লাইফ ইন এ মেট্রো” শিরোনামের একটি ছবি। ছবিটি পরিচালনা করেছিলেন একজন বাঙ্গালী পরিচালক এবং ছবিটিতে অভিনয় করেছিলেন ইরফান খান,
শিল্পা শেঠি, কঙ্গনা রানৌত ও আরো অনেকে। ওই সময়ে বক্স অফিসে ছবিটি ব্যপক সারা জুগিয়েছিলো এবং ছবিটির গানগুলোও পেয়েছিলো যথেষ্ঠ জনপ্রিয়তা। এবার এরই ধারাবাহিকতায় ছবিটির নতুন করে সিকুয়েল করতে যাচ্ছেন
“বরফি” ছিনেমার পরিচালক অনুরাগ বসু। বিভিন্ন মাধ্যমে ছবিটির কথা শোনা গেলেও এতে কারা অভিনয় করতে যাচ্ছিলেন এ বিষয়ে কিছুই জানা ছিলো না তবে অবশেষে চুরান্ত করা হলো ছবিটির অভিনেতা অভিনেত্রীর নাম।
ছবিটিতে অভিনেতার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন রাজকুমার রাও এবং তার বিপরীতে অভিনেত্রীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের মিষ্টি মেয়ে খ্যাত অভিনেত্রী পরিনীতি চোপরা।
এ বিষয়ে পরিনীতি জানিয়েছেন,
“আমি সবসময় অনুরাগ বসুর সাথে কাজ করতে আগ্রহী কারন তিনি সিনেমেটিক চিন্তাভাবনাকে প্রছন্দ করেন”। অনুরাগ বসুও জানিয়েছেন,
“অভিনেত্রী হিসেবে আমি পরিনীতিকে খুব পছন্দ করি। সে অভিনয়ের বিষয়ে যথেষ্ঠ মনোযগী”।
ছবিটির প্রথম পর্বে গান গেয়েছিলেন বাংলাদেশী গায়ক জেমস তবে এর সিকুয়েলে তার কোন গান থাকবে কিনা এ বিষয়ে এখোনো কিছু জানা যায় নি। খুব শীঘ্রই শুরু হবে ছবিটির শুটিং এর কাজ।

No comments