সালমান খানের ভক্তদের জন্য দারুণ সুখবর !!
সালমান খান বলিউডে যিনি ভাইজান
নামেই বেশি পরিচিত। ভাইজানের ভক্তের সংখ্যা একেবারে কম নেই। কিছুদিন আগে ১৯৯৮ সালের
১ ও ২ অক্টোবর শুটিং চলাকালীন সময়ে দুটি কৃষ্ণসার হরিণ হত্যার
দায়ে ৫ বছরের জেল দিয়েছিল তাকে রাজস্থান রাজ্যের যোধপুরের একটি আদালত। এ জন্য তাকে
যোদপুর সেন্ট্রাল জেলে ও থাকতে হয়েছিল ২ রাত। অনেক নাটকীয়তার পর ৭ এপ্রিল তিনি
জামিনে মুক্তি পান।
কিন্তু সমস্যা
যেন পিছু ছাড়ছিল না এই অভিনেতার।তার বিরুদ্ধে একসঙ্গে কয়েকটি মামলা চলছে দিল্লি, গুজরাট,
রাজস্থান এবং মুম্বাইয়ের আদালতে। আর এই মামলা গুলো হয়েছে বাল্মিকী সম্প্রদায়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার
অভিযোগে। এই অভিযোগে বলা হয়, “ ২০১৭ সালে টাইগার জিন্দা হ্যায় ছবির প্রচারের সময়
একটি রিয়েলিটি শোতে তিনি বাল্মিকী সম্প্রদায়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন। এতেই
রাগান্বিত হয়ে ঐ সম্প্রদেয়ের যুব সংগঠন তার বিরুদ্ধে মামলা গুলো করেছে। অভিযোগ প্রমাণিত হলে আবারও
জেলে যেতে হতে পারে তাকে।
কিন্তু গতকাল সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির
সমন্বয়ে করা একটি বেঞ্চ তার বিরুদ্ধে করা সব কটি মামলার
প্রক্রিয়া ও তদন্তে স্থগিতাদেশ দিয়েছেন। এতে যেন অনেকটা হাফ ছেড়ে বাচলো ভাইজানের
ভক্তরা এবং ভাইজান নিজেও।তার পক্ষে আদালতে আবেদন করেন প্রবীণ আইনজীবী এন কে কউল।
অন্যদিকে আদালতে যখন এই রায় দিয়েছেন তখন সালমান ছিলেন
জম্মু-কাশ্মীরের সোনামার্গ হিল স্টেশন এলাকায়।তার পরবর্তী সিনেমা “রেস থ্রি” র শুটিং করার
জন্য তিনি গতকালই সেখানে গিয়েছেন। জানা গেছে ছবিটি আগামী ১৫ জুন মুক্তি পাবে।

No comments