Header Ads

Header ADS

মেসি- রোনালদো কে হারিয়ে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার কে?







আপনাকে যদি প্রশ্ন করা হয়, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি ফুটবল খেলোয়াড় কে? কোন রকম জরিপ ছাড়াই বেশ কিছু নাম প্রথমে চলে আসবে। কেউ বলবেন লিওনেল মেসি, কেউ বলবেন রোনালদো, কেউ বলবেন ব্রাজিলিয়ান তারকা নেইমার, আবার কেউ বা বলবেন মোহাম্মাদ সালাহ। নিঃসন্দেহে এরা প্রত্যেকেই যার যার যোগ্যতা প্রমাণ করে সারা বিশ্ব কে মাতিয়ে রেখেছেন।

এদের মধ্যে আবার মেসি এবং রোনালদোর মধ্যে তো একটা অলিখিত লড়াই লেগে থাকে প্রতি বছর ফিফার বর্ষ সেরা ফুটবল খেলোয়াড় নির্বাচন নিয়ে। উঠতি খেলোয়াড় হিসেবে ব্রাজিলিয়ান তারকা নেইমার বহুদূর এগিয়ে গেছেন ,তার প্রমাণ পাওয়া যায় যখন ফ্রাঞ্চের ক্লাব প্যারিস সেন্ট জার্মাই রেকর্ড সূচক দাম দিয়ে তাকে কিনে নেয়।

কিন্তু সব হিসেব নিকেশ কে ভুল প্রমাণ করে দিল ফিফা প্রতিষ্ঠিত সুইজারল্যান্ডভিত্তিক ফুটবল গবেষণা প্রতিষ্ঠানসিআইইএস ফুটবল অবজারভেটরিনামক সংস্থাসংস্থাটি জরিপ করে বের করেছে মেসি –রোনালদো কিংবা নেইমার নন, এই সময়ে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইংলিশ ফুটবলার হ্যারি কেন। তারা তাদের নিজস্ব এলগরিদম ব্যবহার করে জরিপ কাজটি সম্পন্ন করেন।

তারা দাবি করেন কেনের বর্তমান বাজার মূল্য ২০১.২ মিলিয়ন ইউরো। এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে নেইমার, যার বাজার মূল্য ১৯৫.৭ মিলিয়ন ইউরো। এবং তৃতীয় অবস্থানে রয়েছে আরেক উদীয়মান তারকা ফ্রাঞ্চের কিলিয়ান এমবাপ্পে যার বাজার মূল্য ১৮৬.৫ মিলিয়ন।

তালিকায় চতুর্থ স্থানে ১৮৪.২ মিলিয়ন ইউরো বাজার মূল্য নিয়ে মেসি অবস্থান করলেও আরেক সুপারস্টার রোনালদো এই তালিকায় সেরা দশের মধ্যে নেই। ১০৩.৪ মিলিয়ন ইউরো বাজার মূল্য নিয়ে তার অবস্থান ২৪ তম স্থানে।


No comments

Theme images by Ollustrator. Powered by Blogger.