সালমান খান কে প্রকাশ্যে পেটাতে পারলে ২ লাখ টাকা পুরষ্কার !!
সালমান খান বলিউডের অন্যতম একজন সেরা নায়ক, একের পর এক ব্যবসাসফল
ছবি উপহার দিয়ে ভক্তদের মধ্যে নিজের অন্যরকম একটি ইমেজ তৈরি করেছেন। কিন্তু বিতর্ক
যেন এই অভিনেতার পিছু ছাড়ছে না।
এরই ধারাবাহিকতায় এবার নতুন বিতর্কে জড়ালেন এই অভিনেতা। শুধু
জড়ান নি, তাকে প্রকাশ্যে পেটানোর জন্য রীতিমত ২ লাখ টাকা পুরষ্কার ঘোষণা করেছে ভারতের
হিন্দু পরিষদের এক নেতা। গোবিন্দ পরাশর নামে এই নেতা বিশ্ব
হিন্দু পরিষদের সাবেক সভাপতি প্রবীণ তোগারিয়ার নতুন সংস্থা হাই এজ এর আগ্রার ইউনিট
চিফ হিসেবে কাজ করছেন।
ভারতের
গণমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত সালমান খানের নিজস্ব প্রোডাকশন হাউস
থেকে নির্মিত একটি ছবিকে কেন্দ্র করে। লাভরাত্রি নামের এই ছবিটি নাকি হিন্দুদের
ভাবাবাগে আঘাত করেছে। হিন্দুদের অন্যতম জনপ্রিয় উৎসব নবরাত্রি তে এই ছবিটি মুক্তি
দেবার কথা।
হিন্দু
পরিষদের এই নেতা মনে করেন ছবিটির নাম লাভরাত্রি হওয়ায় তা নবরাত্রিকে অর্থাৎহিন্দু
ভাবাবেগ কে আঘাত করছে। এই ইস্যুতে তারা সালমান খানের ছবি ও পোষ্টারে আগুন দেয়।

No comments