Header Ads

Header ADS

কথা রাখলেন চিত্রনায়ক অনন্ত জলিল।







অবশেষে আনুষ্ঠানিক ভাবে সড়ক দুর্ঘটনায় প্রথমে হাত হারিয়ে পরে চিকিৎসা দিন অবস্থায় মারা যাওয়া রাজীবের ছোট দুই ভাইয়ের দায়িত্ব গ্রহণ করলেন চিত্রনায়াক একই সাথে দেশের বিশিষ্ট ব্যবসায়ী অনন্ত জলিল। রবিবার সাভারের হেমায়েতপুরে তার নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠান এজেআই গ্রুপের কার্যালয়ে বসে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এ সময় রাজীবের ছোট দুই ভাইয়ের সাথে উপস্থিত ছিলেন তাদের খালা ও মামা।

এর আগে রাজীব মারা যাবার খবর শোনার পর নিজের ফেইসবুক পেজে অনন্ত জলিল জানিয়েছিলেন যে তিনি রাজীবের ছোট দুই ভাইয়ের দায়িত্ব নিতে আগ্রহী। কিন্তু সে সময় ওমরাহ্‌ হজ পালনের জন্য সপরিবারে সৌদি অবস্থান করায় সাথে সাথে তা সম্ভব হয় নি। তবে দেশে ফিরেই তিনি রাজীবের ছোট দুই ভাইকে খবর দিয়ে নিয়ে আসেন। এ সময় দেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা যুগান্তরকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,” তাদের দায়িত্ব নিতে পেরে নিজের খুব ভালো 

লাগছে।আশা করি ওরা নিজেদের জীবন গড়ে নিতে পারবে। আমি সবসময় ওদের খোঁজ খবর রাখব।
প্রসঙ্গত, তাদের নিজ তত্ত্বাবধানে রাখার জন্য অনন্ত জলিল সাভারে বাসা ভাঁড়া করে একজন মুফতি ঠিক করে রেখেছিলেন। কিন্তু তাদের খালা ও মামার সাথে কথা বলার পর তিনি নিজের অবস্থান থেকে সরে এসে তাদের মতামত কে প্রাধান্য দিয়েছেন। তারা চাইছেন মেহেদি ও আবদুল্লাহ (রাজীবের ছোট দুই ভাইয়ের নাম) যে মাদ্রাসায় পড়াশুনা করতেছে সেখানেই রাখতে। তবে তারা আরও ভালো কোথাও পড়তে চাইলে তিনি সে ব্যবস্থা নিতে ইচ্ছুক।।

No comments

Theme images by Ollustrator. Powered by Blogger.