বাজেভাবে হেরে খাদের কিনারে মুম্বাই ইন্ডিয়ান্স
এবাবের আইপিএল মোটেই ভালো যাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ানস দের । ৬ ম্যাচের
মধ্যে ৫ টিতে হেরে পয়েন্ট তালিকার তালানিতে চলে এসেছে দলটি। এর মধ্যে গতকাল নিজদের
মাঠে বাজেভাবে হার তাদের আত্মবিশ্বাসে কিছুটা হলেও চির ধরিয়েছে।
মাত্র ১১৯ রানের লক্ষ্যমাত্রা। দ্বিতীয় ইনিংস শুরুর আগে কেউ কি ভেবেছিলো এই
ম্যাচ টা হারতে চলেছে মুম্বাই। মুম্বাইয়ের হাজারো ভক্তদের কাঁদিয়ে সহজ এই ম্যাচ টা
৩১ রানে হেরে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোহিত শর্মা অকপটে স্বীকার করেন,
দোষটা ব্যাটসম্যানদেরই। ১১৯ রানের টার্গেট তি-টোয়েন্টিতে কোন ব্যপার না। যে কোন
উইকেটেই এই রান তোলা সম্ভব। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি নি।
তবে তিনি এই বাজে ভাবে হারার পর ও বোলার দের প্রশংসা করতে ভুল করেননি।
তিনি
বলেন এ ধরনের ক্রিকেটে প্রতিপক্ষকে ১১৮ রানে বেঁধে রাখা নিঃসন্দেহে দারুণ ব্যাপার।
আমাদের বোলার দের পারফর্মে আমি অনেক খুশি। তারা তাদের কাজটা খুব ভালো ভাবেই করেছে
কিন্তু আমদের ব্যাটসম্যানরাই আমদের ডুবিয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে
বাংলাদেশের কাটার মাষ্টার ৩.৪ ওভার বল করে ১৮ রানে ১ উইকেট নিয়েছেন।

No comments