সিনেমায় অভিনয় করতে হলে পরিচালকের সাথে রাতযাপন করতে হবে
একের পর এক ভারতীয় অভিনেত্রী তাদের উপর যৌন নিপীড়নের
ব্যাপারে মুখ খুলছেন। এরই ধারাবাহিকতায় এবার যুক্ত হলেন ভারতের জাতীয় পুরষ্কার প্রাপ্ত
অভিনেত্রী ঊষা যাদব। সম্প্রতি তার নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা সংবাদ মাধ্যম জানিয়ছেন
তিনি।
এক ডকুমেন্টারিতে তিনি বলেন, একটি সিনেমায় অভিনয়
করার সুযোগ পেতে হলে তাকে বিনিময়ে কিছু প্রদান করতে হবে। তিনি সরাসরি সেই প্রশ্নকর্তাকে
জিজ্ঞেস করেন কি? আমার কাছে ত টাকা নেই। এর পর যে উত্তর আসে তার জন্য তিনি প্রস্তুত
ছিলেন না। প্রশ্নকর্তা বলেন, না ,না, না। এটা টাকার ব্যাপার না। এটা অন্য ব্যাপার।
হয়ত পরিচালকের সাথে রাতযপন করতে হবে অথবা প্রযোজকের সাথে রাত কাটাতে হবে। এমনকি দুজনেরই
বিছানার সঙ্গী হওয়া লাগতে পারে।
প্রসঙ্গত ঊষা যাদব ভারতীয় চলচিত্রে দারুণ অভিনয় করে
জাতীয় পুরষ্কার প্রাপ্ত অভিনেত্রী। তার অভিনীত “ট্রাফিক সিগন্যাল “”ধাগ” “ দ্যা মুম্বাই
ট্রাইলজি এবং “ ভিরপ্পন” ব্যাপক প্রশংসা পেয়েছে দর্শকদের কাছ থেকে।

No comments