প্রভাবশালীদের দ্বারা যৌন নির্যাতনের শিকার বলিউড অভিনেত্রীরা, ভয়ে মুখ খুলছেন না কেউ।
বলিউড যেন এক মায়াবী জাল। যে জালে জড়িয়ে অনেক অভিনেত্রী যৌন
হেনস্তার শিকার হয়েছেন। কিন্তু ভয়ে হোক বা ক্যারিয়ের জন্যই হোক কেউ এ ব্যাপারে এতদিন
মুখ খুলে প্রতিবাদ জানান না। তাই বলিউডের অন্ধকার জগতের কথা
অনেকটাই অজানা থাকে
বাহিরের মানুষদের কাছে।
সম্প্রতি চিরাচরিত এই অবস্থান থেকে বেরিয়ে এসে জনসম্মুখে
এ নিয়ে মুখ খুলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাধিকা আপ্তে এবং মারাঠি অভিনেত্রী ঊষা
যাদব। তারা একটি নতুন তথ্যচিত্র তৈরি করেছেন যেখানে তারা বলিউডের অভিনেত্রী দের কারা
যৌন হেনস্থা করেন, কেন তারা মুখ খুলেন না, সে ব্যাপারে কথা বলেছেন।
দুজনেরই কথা অনেকটা একইরকম, “ ভারতের চিত্রজগতে অভিনেত্রীদের
যৌন হেনস্থার পিছনে অনেক প্রভাবশালী জড়িত। এই সব প্রভাবশালীদের ভয়েই অনেকই হেনস্তার
শিকার হয়েও চুপ করে থাকেন।
রাধিকা বলেন,” বলিউডে এমন অনেকই আছেন যারা নিজেদের ঈশ্বরের
আসনে বসিয়ে রেখেছেন।তারা এতটাই প্রভাবশালী যে অনেকেই মনে করেন তাদের বিপক্ষে মুখ খুললে
হয়ত নিজের ক্যারিয়ের ক্ষতি হতে পারে।
এ অভিনেত্রী আরও জানান, বলিউডের জাঁকজমক পূর্ণ পর্দার
আড়ালে যে একটা অন্ধকার গোপন জগত রয়েছে, তা হয়তো অনেকেরই জানা নেই। এ সময় এই
অভিনেত্রী বলেন, তাদের ও অনেক সময় এ ধরনের ঘৃণ্য আবদারের সম্মুখীন হতে হয়েছিল।
অন্যদিকে জাতীয় পুরুস্কার প্রাপ্ত অভিনেত্রী ঊষা যাদব
অনেকটা এ রকম কথাই বলেছেন ,” এটি খুবই স্বাভাবিক যারা এই ইন্ডাস্ট্রিতে
প্রভাবশালী তারাই এ ধরনের ক্রুচিকর দাবি করে বসে। তিনি আরও বলেন, প্রযোজক –পরিচালক
সবাই অভিনয় করতে সুযোগ প্রদানের জন্য মেয়েদের এমন প্রস্তাব দিয়ে থাকে।
নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে বলেন, “ আমায় যখন এ
ধরনের প্রস্তাব দেয়া হয়েছিল, প্রথমে আমি বুঝতেই পারিনি। আমি তাদের বলি আমার কাছে
তো দেয়ার মত কিছু নেই। আমার তো টাকা নেই। সঙ্গে সঙ্গে তারা বলেন, না না না এটা টাকার ব্যাপার না।এটা বিছানায় সঙ্গী হবার
ব্যাপার। সেটা হতে পারে কোন পরিচালকের সাথে, হতে পারে কোন প্রয়োজক এর সাথে কিংবা
দুজনের সাথেই বিছানায় সঙ্গী হতে পারে।
তাদের এই তথ্যচিত্র বিশ্বজুড়ে একইসাথে মুক্তি পেয়েছে। তথ্যচিত্রটি
একজন ২৫ বছরের মেয়েকে কেন্দ্র করে করা
হয়েছে যিনি কিনা গ্রাম থেকে বলিউডে অভিনয় করার জন্য আসেন। কিন্তু প্রতি পদে পদে
মেয়েটিকে যৌন হেনস্থার শিকার হতে হয়েছে।
প্রসঙ্গত, অভিনেত্রীদের যৌন হেনস্তার বিপরীতে কিছুদিন পূর্বে
সরব হয়ে উঠেছে হলিউড। নাম করা তারকারা তাদের বিরুব্ধে ঘটে যাওয়া যৌন হয়রানীর
প্রতিবাদ করেছেন নানা উপায়ে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা একটি হ্যাশট্যাগ
#metoo চালু করেছিল। বিশ্বজুড়ে দারুণ আলোড়ন সৃষ্টি করেছিলো তাদের এই প্রতিবাদ।
তবে কি বলিউডেও এই ধরনের প্রতিবাদ দেখা যাবে অদূর ভবিষৎতে , যার শুরু হোল রাধিকা আপ্তে এবং ঊষা যাদব
এর এই তথ্যচিত্রর মধ্য দিয়ে।

No comments