বলিউডে বাজতে শুরু করেছে বিয়ের দামামা। শীঘ্রই চার হাত এক হচ্ছে রনবীর সিং এবং দীপিকার
বলিউডে খুব শীগ্রই
আবার বিয়ের সানাই বাজতে চলেছে। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে বাস্তবে রূপান্তর দিতে এ
বছরেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় তারকা জুটি রনবির সিং এবং দীপিকা
পাডুকোন।
রনবির সিং এবং দীপিকা
দুজনেই বলিউডে প্রতিষ্ঠিত তারকা। ভারতীয় সংবাদ মাধ্যম গুলো সুত্রে জানা গেছে মুম্বাই
এবং বেঙ্গালুরুতে দুটি আলাদা বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে যেখানে দুই পরিবারের
ঘনিষ্ঠ বাক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
অনেকেই বিষয়টাকে নিছক
গুজব বলে উড়িয়ে দিলেও বিয়ের পাত্র এবং কনে দুজনেই এব্যাপারে মুখে কুলুপ এঁটে বসে আছেন।
ভারতীয় গণমাধ্যম গুলো আরও প্রকাশ করেছে যে, দুই পরিবারের সম্মতিতেই এই বিয়ে হতে যাচ্ছে।
কিছুদিন পুর্বে দীপিকা
তার মা এবং ছোট বোনকে সঙ্গে নিয়ে বিয়ের গহনা কিনতে যান। এমনকি দক্ষিণ মুম্বাইয়ে বিলাসবহুল
এলাকায় বিরুস্কার বাড়ির আশেপাশে নতুন ফ্ল্যাট খুজতেও নাকি দেখা গেছে দীপিকার পরিবারকে।
সংবাদ মাধ্যমগুলোর দাবি অনুযায়ী বিয়ের পুর্ব প্রস্তুতি হিসেবেই নাকি এসব করা হচ্ছে।
সবদিক মিলিয়ে ধারনা করা হচ্ছে চলতি বছরের শেষের দিকে যেকোন সময় জীবনের নতুন অধ্যায়
শুরু করতে যাচ্ছেন বলিউডের এই দুই বিখ্যাত অভিনেতা, অভিনেত্রী।

No comments