মুক্তির পূর্বেই বক্স অফিসে সালমান খানের রেস থ্রি ঝড়। স্বত্বাধিকার কিনতে পরিবেশকদের লাইন।
এবার ঈদে বলিউডে মুক্তি পেতে যাচ্ছে রেস থ্রি মুভি। সালমান খান অভিনীত এ ছবিটি বক্স অফিসে ঝড়
তুলবে এমন আশা পরিচালক, প্রযোজক এমনকি ছবি সত্ত্ব ক্রয়কারী প্রতিষ্ঠান সমূহের। তাইতো
মুক্তির আগেই ১৯০ কোটি রুপিতে স্বত্বাধিকার বিক্রয়ের আহ্বান পেয়েছে রেস থ্রি ছবিটি।
বেশ কয়েক বছর ধরে বলিউডে ঈদ মানেই সালমান খানের ছবি। প্রতিবারই
বক্স অফিসে ঝড় তুলেছে তার অভিনীত ছবি গুলো। এরই ধারাবাহিকতায় এবার ঈদে রেস থ্রি ছবিটি
মুক্তির জন্য বেশ জোরেশোরে কাজ চলছিলো। টানা ৩৫ দিন ভারতের বিভিন্ন জায়াগায় ছবিটির
শুটিং করেছেন বলিউডের হার্ট থ্রব এই অভিনেতা।
রেস ছবির অতীতের দুটি সিকুয়েল ই ছিল ব্যবসা সফল। তারপর
এবার যুক্ত হয়েছেন সালমান খানের মত একজন সুপারস্টার। ফলে অলিখিত এক যুব্ধ হবে ছবির
পরিবেশনাকারী প্রতিষ্ঠান সমূহের মধ্যে এটা অনুমেয় ছিল আগেই। বাস্তবে ঘটেছে তাই। এর
মধ্যে সালমান খানের অফিসে পরিবেসনাকারী প্রতিষ্ঠান সমূহের রীতিমত লাইন লেগে গেছে।
এর মধ্যে নাম আছে ফক্স স্টার স্টুডিওস, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট, যশরাজ ফিল্ম ও ইরোস ইন্টারন্যাশনাল এর মত বিখ্যাত প্রতিষ্ঠান সমূহ। তবে শোনা
যাচ্ছে ইরোস ইন্টারন্যাশনাল এরই মধ্যে ছবিটির সত্ত্বাধিকারীর জন্য ১৯০ কোটি রুপি
প্রস্তাব দিয়েছে। প্রতিষ্ঠান টি একমাত্র চীন ছাড়া সকল দেশের জন্য স্বত্বাধিকার
কিনতে আগ্রহী।
উল্লেখ্য রেস থ্রি
মুভিতে সাল মান খান ছাড়াও রয়েছেন অনিল কাপুর, ববি দেওয়াল, জ্যাকুলিন ফার্নান্দেজ, ডেইজি শাহ এর মত অভিনেতা, অভিনেত্রী। একটি
বিশেষ গানে সোনাক্ষী সিনহাকেইও দেখা যাবে এ ছবিতে।

No comments