আবারও বিয়ে করলেন বলিউড অভিনেতা হিমেশ রেশামিয়া।
চলতি বছর যেন বলিউডের
বিয়ের বছরে রূপান্তরিত হচ্ছে। একের পর এক অভিনেতা, অভিনেত্রী বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন।
এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন বলিউডের অন্যতম গায়ক,নায়ক
হিমেশ রেশামিয়া এবং টিভি অভিনেত্রী সোনিয়া কাপুর। অনেকটা লোকচক্ষুর আড়ালে বিয়ে করেন
এই দুই অভিনেতা অভিনেত্রী।
সোনিয়া কাপুরের এটি
প্রথম বিয়ে হলেও হিমেশ রেশামিয়ার এটি দ্বিতীয় বিয়ে। গত বছর
জুনে দীর্ঘ ২২ বছরের দাম্পত্য জীবনের সঙ্গী কোমলের সাথে আনুষ্ঠানিক ভাবে বিবাহ
বিচ্ছেদ ঘটান এই অভিনেতা। মিডিয়া সূত্রে জানা যায়, তাদের বিয়ে বিচ্ছেদের কারন ছিল
নাকি সোনিয়া কাপুর। যদিও মুখে কেউই এটি স্বীকার করেন নি।
বরং দুজনেই অনেকটা একই সুরে কথা বলেছেন। তার সাবেক
স্ত্রী কোমল এ প্রসঙ্গে বলেন, হিমেশ আর আমার সম্পর্কটা পারস্পারিক শ্রদ্ধাবোধ নিয়ে তৈরি। সোনিয়াকে আমাদের পরিবারের একজন
সদস্য হিসেবেই আমি এবং আমার ছেলে দেখি। আমাদের বিবাহ বিচ্ছেদের কারন তিনি নন।
এ প্রসঙ্গে হিমেশ রেশামিয়া
বলেন, কোমল আমার পরিবারের সদস্য এবং ভবিষ্যতে সে আমার পরিবারের অংশ হিসেবেই থাকবে।মুখে
একথা বললেও বাস্তবে কি ঘটবে তা দেখতে অপেক্ষা করতে হবে। তবে এই মুহূর্তে হিমেশ কে
বেশ প্রফুল্ল মনে হচ্ছে। তিনি নিজেই মিডিয়া ডেকে তাদের বিয়ের খবর প্রচার করেন।একই
সাথে অনেক রাতে লগ্ন থাকায় কাউকে নিমন্ত্রণ করতে পারেন নি বলে দুঃখ প্রকাশ করেন।
প্রসঙ্গত হিমেশ রেশামিয়া
এবং সোনিয়া কাপুর দীর্ঘ ১০ বছর পর্যন্ত প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। অবশেষে গতকাল
তারা প্রেমের সম্পর্ককে বাস্তব রূপ প্রদান
করেছেন। এ সময় উপস্থিত ছিল হিমেশের বড় ছেলে শ্যাম। বাবার বিবাহ নিজের চোখে দেখল
শ্যাম।

No comments