নবজাত জমজ সন্তানসহ পুরো পরিবার নিয়ে সানি লিওনের জন্মদিন পালন।
সানি লিওন বলিউডের
অন্যতম এক জনপ্রিয় অভিনেত্রী এখন। খুব অল্প সময়ের মধ্যেই বলিউডে নিজের অবস্থান পাকাপোক্ত
করে নিয়েছেন এই অভিনেত্রী। তার ভক্তদের সংখ্যা ও কম নয়। লক্ষ লক্ষ ভক্ত রয়েছে তার।
গতকাল ছিল এই অভিনেত্রীর জন্মদিন। কাকতালীয়ভাবে এই দিনে উদযাপিত
হচ্ছে বিশ্ব মা দিবস। এবারের জন্মদিন টা তাই সানি লিওনের কাছে সেরা জন্মদিন উদযাপন
বলেই মনে হচ্ছে। কারন, এবারের জন্মদিনে তিনি তার পুরো পরিবারের সাথে একসাথে ছিলেন।
মজার ব্যাপার হচ্ছে, এই প্রথম সানি লিওন পুরো পরিবারের
সাথে একসাথে ক্যামেরা বন্ধী হয়েছেন। ঘটনাটি ঘটেছে মুম্বাই এয়ারপোর্টে। সংবাদ
মাধ্যমের কর্মীরা খুব বেশী না হলেও তাদের কে একসাথে ক্যামেরাবন্ধী করতে সক্ষম
হয়েছেন। এবং এই প্রথম তার জোড়া সন্তান নোহা অয়েবার এবং আশার ওয়েবার জসম্মুখে আসলো।
এই সময় তার কন্যা সন্তান নিশা ওয়েবার এবং তার স্বামী ড্যানিয়েল ওয়েবার তার সাথেই
ছিলেন।
সানি লিওন বরাবরি স্পষ্টভাষী, কোন লুকোচুরি খেলেন না তার
বিষয়ে। তিনি দীর্ঘদিন থেকেই বলে আসছেন তার নিজসব একটা পরিবারের স্বপ্ন রয়েছে।
স্বামী, সন্তান নিয়ে একটা সুন্দর পরিবার গড়তে চান। আজ তার সেই স্বপ্ন সম্পূর্ণ
রূপে পূরণ হয়েছে। এখন তার তিন সন্তান এবং স্বামী ড্যানিয়েল ওয়েবার কে নিয়ে সুন্দর
একটি পরিবার হয়েছে।
প্রসঙ্গত, সানি লিওন তার দীর্ঘদিনের প্রেমিক ড্যানিয়েল ওয়েবার
কে সংসার শুরু করেছেন বেশ কিছুদিন আগেই।

No comments